পাঁচবিবি সীমান্তে বিজিবি মাদক পাচারকারী সংঘর্ষ

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৮
ভারত সীমান্তঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া এলাকায় বিজিবি ও মাদক পাচারকারীদের সাথে শনিবার গভীর রাতে সংঘর্ষ হয়েছে। বিজিবি জওয়ানেরা আত্মরক্ষার্থে ১১রাউন্ড গুলি ছোঁড়ে। মাদক পাচারকারীদের হামলায় বিজিবি সদস্য মাসুদ আহত। ঘটনাস্থল থেকে ৭শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাব্বির হোসেন ও এলাকাবাসী জানান, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত এলাকা দিয়ে শনিবার গভীর রাতে শতাধিক মাদকপাচারকারী ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই সংবাদ পেয়ে কয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিক ও আমির হোসেনসহ একদল জওয়ান কয়া রাস্তার মোড়ে অবস্থান নেয়।