নীলফামারী প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে মৌসুমের প্রথম ঝড়-বৃষ্টিতে বোরো ক্ষেতের উপকার হলেও ভুট্টা ও গম ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া বিদ্যুত্ বিপর্যয়ের কবলে পড়ে গোটা জেলা। রাত পোনে আটটার দিকে আকস্মিকভাবে প্রচণ্ড বাতাসের সাথে শুরু হয় ধূলা ঝড়। মুহূর্তে ধূলার চাদরে ঢাকা পড়ে গোটা শহর। বন্ধ হয়ে যায় সমস্ত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় আধাঘন্টা ধুলা ঝড়ের পর শুরু হয় মাঝারি বৃষ্টিপাত।
এসময় প্রচণ্ড ঝড়ো বাতাসে গাছের ডাল ও গাছ ওপড়ে পরে নীলফামারী-সৈয়দপুর ৩৩কেভি লাইন বিকল হয়ে যায়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে গাছের ডাল ভেঙ্গে পড়ায় রাত ১২টা পর্যন্ত বিদ্যুিিবহীন অবস্থায় থাকে গোটা জেলা।
ঝড়-বৃষ্টিতে বোরো ক্ষেতের উপকার হলেও শত-শত বিঘা জমির ভুট্টা ও গম ক্ষেত মাটিতে পড়ে বিনষ্ট হয়েছে।
