মাধবপুরে টেম্পো শ্রমিক আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:১৯
মাধবপুরে টেম্পো শ্রমিককে আটক করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, মিছিল করে যানচলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শ্রমিকদের হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান করে সকল যানচলাচল বন্ধ করে দেয়া হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে আটককৃত সুমনকে ছেড়ে দেয়ার পর উত্তেজিত শ্রমিকদের হামলায় ১ পুলিশ সদস্য আহত হয়েছে। জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় মাধবপুর থানার এস আই মমিনুল ইসলাম টেম্পোচালক সুমন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া জানান, দীর্ঘ আড়াই মাস যাবত্ ড্রাইভার সুমন পুলিশের রাতে টহল বাহিনীকে নিয়ে দায়িত্ব পালন করে আসছে। অযথা বিনা অভিযোগে নিরীহ শ্রমিক সুমনকে আটক করে নিয়ে যাওয়া শ্রমিকরা ফুঁসে ওঠে।