পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ২৩৪ বোতল চোরাই সিএনজি গ্যাস সিলিন্ডার জব্দ। বহনকারী ৫ ট্রাক আটক করে পটিয়া থানা পুলিশ। এসময় ট্রাকের ৫ চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর রায়পুর গ্রামের আবুল হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (২৫), কাটগড় এলাকার নুর ইসলামের পুত্র শহীদুল ইসলাম (২৫), লোহাগাড়া উপজেলার ধোপাছড়ি এলাকার বাঁচা মিয়ার পুত্র আবদুস শুক্কুর (৩২), কক্সবাজার জেলার পেকুয়া এলাকার গোলাম কুদ্দুসের পুত্র হাবিবুর রহমান (২৭) ও চকরিয়া থানাধীন চিরিঙ্গা এলাকার মৃত শশী মিয়ার পুত্র আবুল কালাম (৪০)। পটিয়া থানার এসআই নাজিম উদ্দিন জানান, শনিবার রাত তিনটার দিকে পটিয়া থানার মোড় এলাকায় চোরাই সিএনজি সিলিন্ডারবাহী ট্রাকগুলো আটক করে।
