নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে ছাতকে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার আইনুর আক্তার পান্নার কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের আগে নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ছাতক হাইস্কুল সংলগ্ন রাস্তায় মাওলানা আবুল খয়েরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন শায়েখ মাওলানা আব্দুস সোবহান, শায়েখ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আক্তার হোসেন, মাওলানা বিল্লাল আহমদ, হাফিজ নূরে আলম চৌধুরী, মাওলানা জমির আলী, মাওলানা ফখরুল আমীন, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কাওছার আহমদ, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ।
