বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে আগামীকাল বুধবারের অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ মার্চ অনুষ্ঠিতব্য ২০১১ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা, ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায়, ২০১১ সালের সিএসই (পার্ট-৩) ৫ম সেমিস্টারের পরীক্ষা ৫ এপ্রিল সকাল ৯টায় এবং ২০১২ সালের বিবিএ ৩য় বর্ষ ৫ম সেমিস্টারের পরীক্ষা ৫ এপ্রিল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার অন্যান্য সূচি অপরিবর্তীত থাকবে
