শার্শার পুটখালি ইউপি চেয়ারম্যান খুন

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:৩০
যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যায় পুটখালির মহিষাডাঙ্গা বারপোতা এলাকায় এ ঘটনা ঘটেছে। বেনাপোল পোর্ট থানার এসআই মনিরুল কবির জানান, পুটখালির মহিষাডাঙ্গা বারপোতা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা রাজ্জাককে কুপিয়ে জখমের পর গুলি করে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।