ইউএসএইড-এর উপ প্রশাসক আজ আসছেন

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২২:৪৫
যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএইড-এর (ইউএসএআইডি) উপ-প্রশাসক ডোনাল্ড স্টাই নবার্স তিনদিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। জলবায়ু পরিবর্তন ও জেন্ডার ইস্যুতে বিশেষ গুরুত্বারোপসহ উন্নয়ন সহায়তায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব এগিয়ে নিতেই তার এই সফর। সফরকালে তিনি কৃষি এবং পরিবেশ ও বনমন্ত্রীসহ সরকারের কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ করবেন। তিনি ‘ইউএসএআইডি’র পরিবেশ সংরক্ষণ বিষয়ক নতুন উদ্যোগ দ্য ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুডস (সিআরইএল) প্রকল্প উদ্বোধন করবেন। মূল ইকোসিস্টেমস-এর ব্যবস্থাপনায় স্থানীয় জনগণকে জড়িত করা এবং সংরক্ষিত এলাকার সম্পদের উপর নির্ভরতা কমাতে তাদের জন্য বিকল্প জীবন-জীবিকা প্রণয়নের লক্ষ্যে তিন কোটি ৫০ লাখ ডলারের পাঁচ বছর মেয়াদী প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। স্টাইনবার্গের কর্মক্ষেত্রের মধ্যে রয়েছে ‘ইউএসএআইডি’র কর্মসূচির সাথে জেন্ডার ও বিভিন্ন প্রতিবন্ধকতাকে মূলধারায় সমন্বয় করা এবং সুশীল সমাজ, ব্যবসায়ী, বৈদেশিক দাতা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, কংগ্রেস এবং যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য সংস্থাসহ উন্নয়ন অংশীদারদের সাথে সংলাপ জোরদার করা।