আমার বিড়ালের নাম টামাকো। টামাকো হচ্ছে মা বিড়াল। ওর তিনটা বাচ্চা আছে। টুসি, মুসি, পুষি। টামাকো আমাদের বাসার বারান্দায় ভাড়া নিয়েছে। ওদের কোনো আসবাবপত্র নেই। টামাকো বাচ্চাদের খুব ভালোবাসে, আদর করে। দুধ খাওয়ায়। টামাকো সব সময় আমাদের ঘরে খাবার চুরি করে। কিভাবে? খাবার চুরি করার আগে ম্যাঁও, ম্যাঁও করে যখন দেখে কেউ কিছু বলে না ব্যাস! খাবারটা মুখে নিয়ে দেয় দৌড়। টামাকোর কাছে একটা বিড়াল আসে। তবে বিড়ালটা ওদের বাবা নয়। মুসিদের বাবা-মা অনেক ভালো। ঐ দুস্টু বিড়ালটার নাম মুটকি শালা। ও সব সময় টামাকোর সাথে ঝগড়া করে। বলছি—
টামাকো: ম্যাঁও।
মুটকি :জোরে ম্যাঁও।
টামাকো: আরো জোরে ম্যাঁও।
এরকম করে একজন থেকে একজনের আওয়াজ বেড়ে যায়। শেষে কামড়াকামড়ি, মারামারি করে।
একদিন সকালে বৃষ্টি হচ্ছিল। টামাকো তখন খাবারের খোঁজে বাইরে ছিল। এসে ওর বাচ্চাগুলো ভিজে গেছে দেখে টামাকো ব্যস্ত হয়ে গেল বাচ্চাদের নিয়ে কোথায় যাবে। আমাদের নাহার ঘুমিয়ে ছিল। টামাকো ঘরে ঢুকেছিল। নিশ্চয়ই অনুমতি চেয়েছে। যখন দেখল কেউ সারা দেয় না অমনি ঘরে ঢুকে পড়ল। নাহারের চুল অনেক লম্বা। কোথাও জায়গা খুঁজে না পেয়ে বাচ্চাদের নিয়ে নাহারের চুলকে বিছানা ভেবে ঘুমিয়ে পড়ল। নাহার তো ভয়ে চিত্কার দিল। এভাবে আমার টামাকো জীবন-যাপন করে।
[ঘটনাটি কাল্পনিক ঘটনা নয়, সম্পূর্ণ সত্য]
সদস্য নম্বর : ৩১১২, মনিপুর উচ্চ বিদ্যালয় স্কুল ও কলেজ, মিরপুর, ঢাকা।
