মনিহার নামের একটি ছোট গ্রাম ছিল। আর সেই গ্রামে বাস করতো নিসান নামের একটি ছেলে। নিসানের লেখাপড়ার খুব শখ ছিল। কিন্তু সে লেখাপড়া করতে পারেনি। কারণ তার বাবা-মা ছিল খুব গরীব। তার বাবার সামান্য আয়ে তাদের সংসার চলত না। তাই নিসানের বাবা-মা সিদ্ধান্ত নেয় যে, নিসানকে কাজে লাগিয়ে দেবে। আর সেই মোতাবেক নিসানকে ইট ভাঙ্গার কাজে লাগিয়ে দেয়। তখন থেকে নিসান টাকা রোজগার করতে লাগে। তারপর নিসান তার উপার্জিত টাকার অর্ধেকটা তার বাবা-মাকে দিতো আর বাকি অর্ধেক টাকা দিয়ে সে লেখাপড়া শুরু করল। যখন সে লেখাপড়া শুরু করেছিল তখন তার বয়স ছিল ১২ বছর। এ রকম করে ২০টি বছর পার হলো। এখন সে একজন বড় সরকারি চাকরিজীবী। তাকে সবাই সম্মান করে এবং তিনি একজন শ্রদ্ধার পাত্র হিসেবে পরিচিত। এ থেকে বোঝা যায় যে, লেখাপড়া ভবিষ্যত্ জীবনের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ।
চতুর্থ শ্রেণী, ফুলকুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল, দনিয়া।
