জন্মভূমি

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৮:৩৯
বাঙলা আমার জন্মভূমি সবুজ বনের ছায়া নীল আকাশে মেঘের আঁচল দেখায় স্বপ্ন-মায়া। গাছে গাছে ডালে ডালে পাখি গান গায় আমার এমন পাখির মত উড়তে শুধু চায়। নদীর স্রোতে তালে তালে বাজে মধুর সুর একতাই বল, ঐক্য চাই হবে বাধা দূর।