স্বাধীনতা হয়ে

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ১৮:৩৯
যখন আমি অনেক ছোট গায়ে জড়াই ধূলি, মায়ের কাছে প্রথম শুনি স্বাধীনতার বুলি। বাবা আমার বীরের বেশে যুদ্ধে গেল চলে আমায় রেখে মায়ের কোমল শাড়ির আঁচল তলে। শেষের কথা বলেছিল আসবে আবার ফিরে, মায়া ভরা ব্যাকুল করা জীর্ণ পাতার নীড়ে। সবুজ গাঁয়ের মেঠো পথে আজও মায়ের দৃষ্টি, বাবা ফিরবে আশায় থেকে চোখে ঝরায় বৃষ্টি। ফিরে আসবে সেতো সত্য, বাবা গেছে কয়ে, বাংলা মায়ের ঘরে ঘরে স্বাধীনতা হয়ে।