আমার আছে স্বাধীনতা, স্বপ্ন রঙিন দিন
আমার খুকুর পায়ের নূপুর বাজছে রিনিঝিন।
হাত-পায়ে নেই শিকল পরা, নই তো খাঁচায় বদ্ধ
আঁকতে পারি স্বপ্ন-ছবি, লিখতে পারি পদ্য।
আমার আছে স্বাধীনতা, মনের পাখায় উড়ি
নীল আকাশে দিই উড়িয়ে শখের রঙিন ঘুড়ি।
চলতে পারি নির্ভয়ে পথ, বলতে পারি কথা
দুঃখ মুছে সুখ দিয়েছে আমায় স্বাধীনতা।
শ্যামল সবুজ দেশটা আমার শান্তি-সুখের নীড়
রক্ত দিয়ে করলো স্বাধীন লক্ষ শহীদ বীর।
