গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:০৮
সমুদ্রের সৈকতে বসে অনেকেই শখের বশে বালি দিয়ে দুর্গ বা ঘর বানিয়ে থাকেন। বিশেষ করে শিশুদের কাছে এ ধরনের বালির প্রাসাদ বা স্যান্ডক্যাসেল বানানো সবসময়ই প্রিয় একটি কাজ। তবে অল্প কিছুদিন আগে শিশুতোষ এই কাজটি করে যারা রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তাদের মাঝে শুধু শিশুরাই নয়, বরং ছিলেন অনেক প্রাপ্তবয়স্করাও। আর একঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ১,৫৬৪ টি স্যান্ডক্যাসেল বা বালির প্রাসাদ বানানোর এই উদ্যোগটি গ্রহণ করে নিউজিল্যান্ডের ওয়েলিংটন ভিত্তিক পর্যটন সংস্থা অ্যাডভেঞ্চার ওয়েলিংটন। লিয়াল বে বিচে স্বেচ্ছাসেবী হিসেবে স্যান্ডক্যাসেল বানানো ১২০০ ব্যক্তি ও তাদের স্যান্ডক্যাসেলের বিস্তৃতি এদিন ছড়িয়ে পড়েছিল সৈকতের প্রায় ২ কিলোমিটার বা ১.২৪ মাইল জায়গাজুড়ে।