ফোকাস

ইত্যাদি

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:১৫
আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করার ধারাবাহিকতায় ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। গত ১৬ মার্চ তাজহাট জমিদার বাড়ির আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় ‘ইত্যাদি’। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে ৭ এপ্রিল রাত ১০টার ইংরেজি সংবাদের পর।