প্রিয়াঙ্কা চোপড়া গত বছরের ২৯ জানুয়ারি প্রকাশ করেন তার প্রথম গানের ভিডিও অ্যালবাম ‘ইন মাই সিটি’। গানটির জনপ্রিয়তা ও আলোচনার উপর ভিত্তি করেই প্রিয়াঙ্কা চোপড়া উদ্যোগ নিলেন তার দ্বিতীয় মিউজিক ভিডিওটি করার। এর মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই মিউজিক ভিডিওর শুটিং হবে। তবে ‘ইন মাই সিটি’ অ্যালবামের কোন গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছেন এ বিষয়ে প্রিয়াঙ্কা এখনও কিছু জানাননি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই মিউজিক ভিডিওটি প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
