মারিয়া ক্যারি :জনপ্রিয় মার্কিন কণ্ঠশিল্পী। ১৯৭০ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আরঅ্যান্ডবি, পপ, হিপহপ, সোল ঘরানার গান করেন তিনি। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন গীতিকার, কম্পোজর, অভিনেত্রীও বটে। এ পর্যন্ত তার ১৩টি অ্যালবাম প্রকাশ হয় এবং ৯টি চলচ্চিত্রে কাজ করেছেন। এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি।
