ধর্ষণের ভিডিও ধারণ করে হুমকি, অভিনেতা গ্রেফতার

আপডেট : ০৬ মে ২০১৯, ১৫:৫৭

ধর্ষণ করে সেই ভিডিও ধারণ করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের টিভি সিরিয়াল অভিনেতা করণ ওবেরয় এর বিরুদ্ধে। মুম্বাইয়ের অশ্বিওয়ারা পুলিশ স্টেশনে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, করণ ওবেরয়ের বিরুদ্ধে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় ৩৭৬ ধারায় ধর্ষণ ও ৩৮৪ ধারায় ব্ল্যাকমেলের অভিযোগ দায়ের করা হয়। অভিনেতা তথা মডেল করণ ওবেরয়ের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার ধর্ষণে অভিযোগ এনেছেন ওই নারী। শুধু তাই নয়, করণ ওবেরয়ের বিরুদ্ধে ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগও এনেছেন ওই নারী।

আরও পড়ুন: ১২তম স্প্যানে দৃশ্যমান ১৮০০ মিটার পদ্মা সেতু

প্রসঙ্গত, মহেশ ভাটের ‘স্বভিমান’ ধারাবাহিকের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন করণ। পরবর্তীকালে ‘জসসি জ‍্যায়সি কোয়ি নেহি’তে অভিনয় করে যথেষ্ঠ পরিচিতি পান তিনি।

ইত্তেফাক/বিএএফ