বরিশালে ডা. ইমরানসহ আট ব্লগারের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২০:৫০
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণ জাগরণ মঞ্চের সমন্বয়কারী ডা. ইমরান এইচ সরকারসহ আট ব্লগারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত সোমবার আইনজীবী সুলতান আহম্মেদ খান বাদী হয়ে দায়ের করা মামলায় ডা. ইমরান এইচ সরকার ছাড়াও ব্লগার আসিফ মহিউদ্দিন, আরিফুর রহমান, অমি রহমান পিয়াল, ইব্রাহিম খলিল, বিপ্লব, হাসান ও আরিফ জেবতিককে আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদুর রহমান বাদীর বক্তব্য শোনেন ও জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরবর্তী আদেশের জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেছে।