ইত্তেফাক রিপোর্ট
নতুন বীমা কম্পানি নিবন্ধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নতুন ইনস্যুরেন্স কম্পানি নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেয়ার সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। এর আগে এই সময়সীমা ছিল ৩১ মার্চ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে নতুন বীমা কোম্পানির নামের ছাড়পত্র নিতে ব্যাপক সাড়া পড়েছে। ইতিমধ্য ৮০টির মতো কোম্পানির নামের ছাড়পত্র আইডিআরএ। তবে পরিচালকদের স্বচ্ছ সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) ক্লিয়ারেন্স রিপোর্ট, বীমা পণ্য বিষয়ে একচুয়ারি সনদ ও পরিশোধিত মূলধনের ৬০ শতাংশ অর্থ অগ্রিম জমা দেয়া বাধ্যতামূলক করায় নতুন বীমা কোম্পানি নিবন্ধনের আবেদনে সাড়া পড়ছে না।
