ফেনী প্রতিনিধি
গতকাল মঙ্গলবার সকালে সোনাগাজী বাজারে বিএনপি স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দ মিছিল বের করলে মিছিলে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ১২ জন আহত হয় ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। কয়েকটি দোকান ভাংচুরও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও ১২ রাউন্ড শটগানের গুলি ব্যবহার করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।
