সহিংসতায় রাজশাহী বিভাগে ১৮দলের ৩৩ নেতাকর্মী খুন

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৪৮
রাজশাহী অফিস সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে ১৮ দলের রাজশাহী বিভাগীয় কমিটি গত সোমবার নগরীতে সংবাদ সম্মেলন করেছে। দুপুরে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল মনির, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মন্টু, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জামায়াতের পাবনা জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জহুরুল ইসলাম ও এনপিপির শওকত হোসেন বাদল প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান সরকারের জুলুম, নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ করায় রাজশাহী বিভাগে ১৮ দলীয় ৩৩ নেতাকর্মীকে নির্মমভাবে খুন করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে তিনজন, সিরাজগঞ্জে চারজন, পাবনায় দুইজন, জয়পুরহাটে ছয়জন, বগুড়ায় ১৬ জন ও চাঁপাইনবাবগঞ্জে দুইজন। এ ছাড়া আহত ও পঙ্গু হয়েছেন দুই হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে সাতশ’, আসামি করা হয়েছে ৫০ হাজার নেতাকর্মীকে। এর মধ্যে কারাবন্দি রয়েছেন সাতশ’ নেতাকর্মী।