পদ্মা ক্রাউন ভলিবলের ফাইনাল আগামীকাল

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৫২
সেনাবাহিনী এবং তিতাস ক্লাব আগামীকাল শুক্রবার পদ্মা ক্রাউন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের ফাইনালে খেলবে। বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এ ফাইনাল। তিতাস ক্লাব গতকাল ভলিবল স্টেডিয়ামে ৩-১ সেটে বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালে উঠে। গতকাল ভলিবল ফেডারেশন জানিয়েছে, আগেই ফাইনাল নিশ্চিত করেছে সেনাবাহিনী।