সিটিসেল স্বাধীনতা দিবস জাতীয় থ্রি অন থ্রি বাস্কেটবল টুর্নামেন্টে গতকাল বিকেএসপি, ধূমকেতু ক্লাব, চট্টগ্রাম জেলা, মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব, পুলিশ, রাজশাহী জেলা, বকসী বাজার, রংপুর, রেঞ্জার্স, রেইথস নিজ নিজ খেলায় জিতেছে।
ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে গতকাল সকালে শুরু হওয়া এ টুর্নামেন্ট দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে ১২টি দলকে তিন গ্রুপে বিভক্ত করে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। কালকের খেলাগুলো শেষে এ- গ্রুপে বিকেএসপি চ্যাম্পিয়ন ও মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাব রানার্স আপ, বি গ্রুপে পুলিশ চ্যাম্পিয়ন ও ধূমকেতু রানার্স আপ, সি গ্রুপে রাজশাহী জেলা চ্যাম্পিয়ন ও রংপুর জেলা রানার্স আপ হয়েছে। দ্বিতীয় পর্বের খেলা শুক্রবার বিকাল ৩টায় শুরু। শনিবার বিকাল ৩টায় ফাইনাল।
বাস্কেটবল ফেডারেশন গতকাল জানিয়েছিল আগামীকাল থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। কিন্তু গতকাল জানিয়েছে খেলাগুলো শুরু হয়ে গেছে।
