ফ্লেইম বয়েজ চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ মার্চ ২০১৩, ২১:৫৭
ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব ৩য় হোমটেক স্বাধীনতা কাপ রাগবি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। গতকাল মোহামেডান ক্লাব মাঠে দিনব্যাপী আয়োজিত টুর্নামেন্টে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, টাইগারস রাগবি টিম, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে মুক্তিযোদ্ধা মোসলেউদ্দিন চৌধুরী টগর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।