গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল এলাকায় ডাকাতের গুলিতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যের নাম নুরুজ্জামান। তিনি আশুলিয়া থানায় কর্মরত ছিলেন।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, ভোরে একদল দুর্বৃত্ত সাভারের বিশমাইল এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টা চালায়। সংবাদ পেয়ে নুরুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে নুরুজ্জামান গুলিবিদ্ধ হন।
