২৮ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৪ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৫ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: প্রবাল ও চন্দ্রকান্তমণি।
প্রকৃতিগতভাবে আপনি: কর্মঠ, উচ্চাভিলাষী ও সাহসী। আপনার সাংগঠনিক ক্ষমতা রয়েছে। সহজেই অন্যদের নিয়ন্ত্রণ করতে পারেন। জনসমক্ষে নিজেকে প্রকাশ করতে কোন দ্বিধা নেই। মানসিক দিক থেকে আপনি উদার। আপনার আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জীবনে পর্যাপ্ত সুযোগ পাবেন। তবে আপনার জঙ্গী মনোভাব ও হঠাত্ রেগে যাওয়ার প্রবণতা শত্রুতা সৃষ্টির কারণ হতে পারে। আপনাকে ধৈর্যশীল ও সহিষ্ণু হতে হবে।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো সাথে বিবাদে জড়াতে পারেন। তর্ক-বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ভালো যোগাযোগ হতে পারে। রাজনৈতিক গোলযোগে না জড়ালে ভাল করবেন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। প্রণয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আপনার নামে বদনাম রটতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। নতুন কোন পরিকল্পনা হাতে নিতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) চঞ্চলতার জন্য কাজকর্মে বাধাগ্রস্ত হতে পারেন। অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। মন ভালো থাকবে। শরীর খুব একটা ভালো যাবে না। হঠাত্ অসুস্থ বোধ করবেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ কোনো ঝুঁকি নেবেন না ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) প্রতিবেশীর সাথে বিবাদে জড়াতে পারেন। প্রাপ্ত সুযোগ কাজে লাগানোর চেষ্টা করুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। যে কোন ধরনের ঝামেলা পরিহার করতে পারলে ভালো করবেন। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বিকেলের দিকে হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসতে পারে। পদোন্নতির ক্ষেত্রে তীব্র প্রতিযাগিতার সম্মুখীন হতে পারেন। আত্মবিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। তাহলে যে কোন প্রতিযোগিতায় সাফল্য লাভ করা সহজ হবে। কোনো সন্তানের জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। দূরের যাত্রা শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) নতুন কোনো কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। গণসংযোগের জটিলতা দেখা দিতে পারে। বিরোধী পক্ষ প্রবল হয়ে উঠবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। যে কোন মন্তব্য করার আগে চিন্তা-ভাবনা করে করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হোন। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো বাণিজ্যিক যোগাযোগ হতে পারে। চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগে সাফল্য আসতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পরীক্ষার্থীদেরকে আরো প্রস্তুতি নিতে হবে। অন্যের কোন গচ্ছিত জিনিসপত্র নিজের কাছে না রাখলেই ভালো করবেন। শরীর অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে কোনো বিরোধে জড়াতে পারেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। আর্থিক ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। তাতে খুব একটা অসুবিধা হবে না। আত্মঅহমিকা আপনার জন্য ক্ষতিকর হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) চাকরিজীবীদের কর্মপরিবেশ ভালো নাও থাকতে পারে। অধীনস্তদের সহযোগিতার আশা না করাই ভালো। অধীনস্তদের কারণে কোন সমস্যার উদ্ভব হতে পারে। কোনো আর্থিক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। সঞ্চিত অর্থ ব্যয়ের আশংকা আছে। রোমান্স শুভ নয়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। নতুন কোনো অভিজ্ঞতা লাভ করতে পারেন। কোন সন্তানের জন্য গর্ববোধ করতে পারেন। সন্তানের চাকরিতে পদোন্নতি অথবা অন্য কোনো সাফল্যে আনন্দ পাবেন। আপনজন কারো মৃত্যুতে শোকগ্রস্ত হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।
