নি র্মা তা র চো খে

আইরিনকে নিয়ে আমি আশাবাদী

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১২
‘আমার তৃতীয় চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’-এ নায়িকা হিসেবে অভিনয় করছেন আইরিন। আর নায়ক আরেফিন শুভ। রোমান্টিক-অ্যাকশনধর্মী এই ছবিতে আইরিনকে কাস্ট করেছি নানা দিক বিবেচনা করে। ছবির গল্প অনুযায়ী তার মতো একটি মেয়েকেই আমি খুঁজছিলাম। সেইসাথে আমার ছবির নায়িকাকে হতে হবে টিভিপর্দায় বেশি পরিচিত নয়, আবার পরিচিতও। তা ছাড়া নায়ক আরেফিন শুভর সাথে নায়িকা হিসেবেও তাকে বেশ মানায়। সব মিলিয়ে আমি যে ধরনের মেয়ে খুঁজছিলাম, তাকেই পেয়েছি। আমি আইরিনকে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে ওই চরিত্রে সে ভালো করবে।’