নিজের মেধা এবং সৌন্দর্যের সমন্বয় ঘটিয়ে মিডিয়াপাড়া বিচরণ করছেন স্বতঃস্ফূর্তভাবে। দর্শকদের মাঝে নিজেকে একজন প্রতিষ্ঠিত মডেল এবং অভিনয়শিল্পী হিসেবে গড়ে তুলছেন আঁখি আফরোজ। জনপ্রিয় কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করা ছাড়াও অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। সম্ভাবনার দ্যুতি ছড়ানো এই শিল্পী এবার কথা বলেছেন আমাদের দশে দশ বিভাগে। জানিয়েছেন তার নানা ভালোলাগার কথা। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন
আমার মা আফরোজা বেগম
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়
সব সময়ই সোজা পথে চলি।
সব সময় সত্য বলি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই
একটু বেশে ইমোশনাল
হঠাত্ রেগে যাই
বেশি টিভি দেখি
৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি
সুবর্ণা মুস্তাফা
রাইসুল ইসলাম আসাদ
জয়া আহসান
আবুল হায়াত
৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি
গিয়াসউদ্দীন সেলিম
নুরুল আলম আতিক
মোস্তফা সরয়ার ফারুকী
গোলাম সরোয়ার দোদুল
অমিতাভ রেজা
৬টি প্রিয় চলচ্চিত্র
মনপুরা
মাটির ময়না
পিতা
গেরিলা
আগুনের পরশমণি
লালটিপ
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি
কক্সবাজার
রাঙামাটি
বান্দরবান
গোয়া
প্যারিস
সিঙ্গাপুর
বালি
৮টি প্রিয় খাবার
মায়ের হাতের খাবার
ভাত, মাছ ভাজা
আইসক্রিম
খিচুরি
মোগল খাবারের আইটেম
চটপটি
স্যুপ
৯ জন পছন্দের লেখক
রবীন্দ্রনাথ ঠাকুর
শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
তারশঙ্কর বন্দোপ্যাধায়
জীবনানন্দ দাস
মনসুর আলী
হুমায়ূন আহমেদ
সেলিনা হোসেন
সৈয়দ শামসুল হক
১০টি প্রিয় নাটক
রঙের মানুষ
ধূপছায়া
ভবের হাট
লেডিস ফার্স্ট
অচেনা পথিক
কামিনী
শূন্য সমিকরণ
কালো ছায়া
কাছের মানুষ
সাড়ে তিন তলা।
