টপচার্ট

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১৩
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন আত্মা বলিউডে ভূতের সিনেমা দিয়ে আবারও সাড়া ফেলে দিলেন বিপাশা বসু। মাঝে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি আবারও জানিয়ে দিলেন তার অস্তিত্ব। হরর মুভি ‘আত্মা’ মুক্তি পায় ২২ মার্চ। সিনেমাটিতে একটি মায়ের তার সন্তানকে বাঁচানোর যুদ্ধ দেখানো হয়েছে। খারাপ বা অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে নানা ধরনের পদক্ষেপ নিতে হয় তাকে। মুক্তির সাথে সাথেই বেশ ভালোই ব্যবসা করছে সিনেমাটি। দ্য ক্রুডস ক্রিক ডি মিকোর পরিচালনায় নির্মিত অ্যানিমেশন মুভি ‘দ্য ক্রুডস’। সাথে সহ-পরিচালক হিসেবে রয়েছেন ক্রিশ স্যান্ডারস। মুভিটিতে দেখানো হয় পাশ্চাত্যের অনেক আদি একটি পরিবারকে। এখানে তাদের জীবনযাপন দেখানো হয়েছে। একসময় পুরো পরিবার ঠিক করে তারা বিশ্ব ভ্রমণে বের হবে। তাদের এই বিশ্ব ভ্রমণ নিয়ে বেশ মজা করা হয়েছে মুভিটিতে। বলিউড টপচার্ট  জলি এল.এল.বি বোমান ইরানি, আরশাদ ওয়ার্সি  আত্মা জয়দীপ, বিপাশা বসু  দ্য অ্যাটাক্স অব ২৬/১১ নানা পাটেকর, অতুল কুলকার্নি  আই, মি ঔর ম্যায় জন আব্রাহাম, চিত্রাঙ্গদা সিং  জিলা গাজিয়াবাদ সঞ্জয় দত্ত, বিবেক ওবেরয়, মিনিশা লাম্বা হলিউড টপচার্ট  দ্য ক্রুডস নিকোলাস কেজ, এমা স্টোন  অলিম্পাস হ্যাজ ফলেন জেরার্ড বাটলার, অ্যাঞ্জেলা ব্যাসেট  ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল জেমস ফ্রাঙ্কো, মিলা কুনিস  জ্যাক দ্য জায়েন্ট স্লেইয়ার নিকোলাস হল্ট, স্ট্যানলি ট্যুসি  দ্য কল হ্যালি বেরি, ইভ থমসন