জন্ম দিন

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১৪
শাকিব খান আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম ছবি ‘সবাইতো সুখী হতে চায়’। এ ছবির শুটিং শেষ না হতেই তার সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের মাঝে। সবাই বলাবলি করে, ছেলেটি ভালো ফাইট করে। নাচে দুর্দান্ত, দেখতে সুন্দর। এটা ১৯৯৯ সালের কথা। শাকিব খান অভিনীত প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। যদিও তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ ছবির মাধ্যমে। ছবিতে তার নাম ছিল ‘মশাল’। ছবি হিসেবে ‘অনন্ত ভালোবাসা’ খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং ধীরে ধীরে নিজেকে প্রতিদ্বন্দ্বী সকল নায়কের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান। আজ শাকিব খান চলচ্চিত্রের ওয়ান অ্যান্ড অনলি নায়ক। পুরো ইন্ডাস্ট্রি একাই টেনে নিয়ে যাচ্ছেন আপন ক্যারিশমায়। বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে। আজ ২৮ মার্চ জনপ্রিয় এই চলচ্চিত্র নায়কের জন্মদিন। আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক শুভেচ্ছা। এ সপ্তাহে যাদের জন্মদিন ২৮ মার্চ :শাকিব খান ৩০ মার্চ :সাদিয়া জাহান প্রভা ৩১ মার্চ :পারভিন সুলতানা দিতি ২ এপ্রিল :ফারুক ৩ এপ্রিল :আলমগীর।