মন্তব্য

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:১৪
 ‘আমি আসলে মানুষকে আমার ছবিটা দেখাতে চাই। এটা আমার ছবি, আমার ভাষার ছবি, আমার প্রেম ও আবেগের ছবি। এটা নতুন সময়ের ছবি। এ ছবি মানুষকে দেখানো দরকার। আমি আশা করছি আপিল বোর্ড আমার ছবিটির প্রতি সংবেদনশীল থাকবেন এবং সময়ের দাবিকে সুবিবেচনায় নিয়ে ছবিটিকে সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে।’ কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু তার প্রথম চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’ সেন্সর বোর্ড আটকে দেওয়া প্রসঙ্গে বলেন।  ‘আমার হূদয় ভেঙে গেছে। আমার সঙ্গে তিন সন্তান, স্ত্রী ও পরিবারকেও ভোগ করতে হবে এই রায়ের ফল। তবে আমি সব সময় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং সেই শ্রদ্ধা অব্যাহত থাকবে, যদিও আমার অনেক কষ্ট হবে।’ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত অস্ত্র রাখার দায়ে পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর নিজের অভিব্যক্তি জানান তিনি।  ‘আমার মনে হয় স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ পর্বের নাটক তেমন একটা নির্মাণ হয়নি এখন পর্যন্ত। সেদিক থেকে এটি একটি ভিন্নধর্মী প্রয়াস। পাশাপাশি নাটকের কাহিনীও অনেক ভিন্নধর্মী। আমি এই নাটকে কাজ করে পুরোপুরি সন্তুষ্ট। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’ অভিনয়শিল্পী তিশা স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ পর্বের নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন।