পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ১৮:৩০
মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট সংবাদদাতা কুমিল্লা নাঙ্গলকোট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত ১৯ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওই স্কুল শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত অতিথি ও শ্রোতাদের মুগ্ধ করে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম মনিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শাহ্ মো. ইকবাল মনসুর, যুব উন্নয়ন অফিসার মো. শাহজাহান, সহকারী শিক্ষা অফিসার আফজাল-উর রহমান, সাবেক ভিপি হুমায়ুন কবির, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আরজুমান্দ আরা বেগম, মাষ্টার হুমায়ুন কবির, রহিমা খাতুন প্রমুখ। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।