রাহাদ সুমন, বানারীপাড়া সংবাদদাতা
বরিশাল
বানারীপাড়ার ঐতিহ্যবাহী গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সন্ধ্যায় বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার একেএম এহেসানউল্লাহ্ প্রমুখ।
