টাঙ্গাইল
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩-তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভারতেশ্বরী হোমসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক ও ভারতেশ্বরী হোমসের সাবেক অধ্যক্ষা এবং কুমুদিনী কল্যাণ সংস্থার শিক্ষা পরিচালক প্রতিভা মুত্সুদ্দি।
ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া জানিয়েছেন, জাতির জনকের জন্মজয়ন্তীতে হোমসের সবুজ চত্বরে আয়োজন করা নানা অনুষ্ঠান। সবচেয়ে আকর্ষণীয় ছিল ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। হোমসের প্রিন্সিপাল প্রতিভা মুত্সুদ্দি (পিপিএম) মিলনায়তনে ১৭ মার্চ এ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে । আলোচনা পর্বের পর হোমসের শিল্পীরা একের পর এক দলীয় নৃত্য, দলীয় গান, একক গান, কবিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। এ সময় কুমুদিনী পরিবারের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. দুলাল চন্দ্র পোদ্দার, ডা. প্রদীপ কুমার রায়, হোমসের অধ্যক্ষা প্রফেসর মনিকা দেবী বড়ুয়া, উপাধ্যক্ষ গোলাম কিবরিয়া উলফাতুননেছা, ইংরেজি বিভাগের প্রভাষক বিজয় কুমার, সিনিয়র শিক্ষিকা কবি ও সাহিত্যিক হেনা সুলতানা প্রমুখ।
