পঞ্চাশে ‘ফার্স্ট এইড’

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২০:৪১
এটিএন নিউজের নিয়মিত চিকিত্সা ও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘ফার্স্ট এইড’ পঞ্চাশ পর্ব অতিক্রম করতে চলেছে। শুরু থেকেই ‘ফার্স্ট এইড’ সমসাময়িক চিন্তা-ভাবনা থেকে বাহিরে এসে সম্পূর্ণ নতুন ফরমেটে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শুরু করে। অনুষ্ঠানের উদ্দেশ্যই ছিল ‘রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ বিষয়ে দেশের জনগণকে সচেতন করা। বিশেষ পর্বের আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে সংগীতশিল্পী ও সংবাদ পাঠক ডা. জাহানারা ফেরদৌস ঝুমু খান উপস্থাপনা করবেন। ঝুমু খান সংগীতশিল্পী, সংবাদ পাঠিক ও বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হলেও এবারই প্রথম স্বাস্থ্য বিষয়ক কোনো অনুষ্ঠানের উপস্থাপক হলেন। পঞ্চাশতম পর্বের বিষয় হচ্ছে ‘দৈনন্দিন জীবনে মানসিক স্বাস্থ্য’। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মনোবিজ্ঞানী মেহতাব খান ও কাউন্সিলিং সাইকোলজিস্ট নওশীন নাহার আনিতা। রফিকুল ইসলাম রলির প্রযোজনায় ডা. তাজকিয়া ফারাহ বাবলীর গবেষণা ও গ্রন্থণায় অনুষ্ঠানটির বিশেষ এই পর্বটি সরাসরিসম্প্রচার হবে আগামীকাল রাত ১১টা ২৫ মিনিটে।