মুটিয়ে যাচ্ছেন কারিনা কাপুর খান

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২০:৪১
বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা কারিনা কাপুর জিরো ফিগার অর্জন করে ব্যাপক খ্যাতি, আলোচনা ও প্রশংসা কুড়িয়েছেন। তার দেখাদেখি অনেকেই সেই জিরো ফিগারের দিকে ঝুঁকেছেন। বলা হয়ে থাকে কারিনাই হলেন বলিউডের প্রথম জিরো ফিগার অধিকারী সেলিব্রেটি। কিন্তু এবার সেই কারিনাই ওরফে বেবো জিরো ফিগার থেকে অব্যাহতি নিচ্ছেন! বিয়ের পর থেকেই কারিনা কাপুর নিজের ফিটনেসে খানিকটা অমনোযোগী হয়েছেন। অনেকটা ঐশ্বরিয়া রাইয়ের পথ ধরে হাঁটছেন, এমনটাও বলা যায়। তবে এই জিরো ফিগার থেকে কারিনার অব্যাহতি তার ক্যারিয়ারে কোনো বিরূপ প্রভাব ফেলবে কি না এটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, কারিনা এখন প্রকাশ ঝা-এর ‘সত্যগ্রহ’ ছবিতে কাজ করছেন। ‘গোরি তেরে পেয়ার ম্যায়’ ছবির শুটিংও শুরু করবেন খুব শীঘ্রই।