শাকিব খান :বর্তমান সময়ে ঢালিউডের সেরা নায়ক তিনি। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে চিত্রনায়ক হিসেবে ঢালিউডে অভিনয় শুরু করেন তিনি। একে একে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার চলচ্চিত্রগুলোর মধ্যে ‘স্বপ্নের বাসর’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘মায়ের মর্যাদা’, ‘পিতার আসন’, ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘তোমাকে বউ বানাবো’, ‘আমাদের ছোট্ট সাহেব’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ উল্লেখযোগ্য। সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি। আজ এই গুণী চিত্রনায়কের শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
