শুরু হচ্ছে ‘কথা কাজে মিল নাই’

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২০:৪২
একুশে টেলিভিশনে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। ১০৪ পর্বের এই মেগা ধারাবাহিক নাটকটি প্রতি শুক্র এবং শনিবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। মধ্যবিত্ত পরিবারের নিত্য নৈমিত্তিক টানাপোড়ন আর ব্যস্ত শহরের ব্যস্ত মানুষের কিছু চুম্বক ঘটনাই, দর্শক উপভোগ করবেন এই ধারাবাহিকের মাধ্যমে। ধারাবাহিকে অভিনয় করেছেন—এটিএম শামসুজ্জামান, শাহরিয়ার নাজিম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসীনসহ আরও অনেকে।