সৈয়দপুরে মানবেতর জীবনযাপন করছে ২০ মুক্তিযোদ্ধা পরিবার

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২০
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা অগ্নিঝরা মার্চেও আনন্দ নেই সৈয়দপুরের ২০ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের। সামান্য ভাতায় খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। হতদরিদ্রদের জন্য সরকারের নানা সহায়তা কর্মসূচি থাকলেও তাদের ভাগ্যে জুটছে না ওই সহায়তা। কেবল মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্তির বেধে দেয়া নিয়মের কারণে তাদের দেয়া হয়নি সরকারি অন্য কোন সহায়তা। সূত্র জানায়, স্বাধীনতা অর্জনের গত ৪২ বছরে সৈয়দপুরে ২০ জন সম্মুখযোদ্ধা মৃত্যুবরণ করেছে। শ্রমজীবী এসব মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের কয়েকজন বিধবা স্ত্রী জানান, জীবন বাজি রেখে আমার স্বামী দেশ স্বাধীন করেছেন। অথচ আমাদের তিন বেলা ভাত জোটে না। যে ভাতা পাই তা দিয়ে সংসার চলে না। এ ব্যাপারে সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক বলেন, ভাতা প্রাপ্তির বিদ্যমান নিয়মের কারণে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সরকারি সাহায্য দেয়া হয় না।