ভ্রাম্যমাণ প্রতিনিধি
ভারতের সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ সীমান্ত পাহারায় এবার স্থানীয় তরুণদের কাজে লাগাচ্ছে। শনিবার প্রথম ব্যাঝে মুর্শিদাবাদ জেলার দৌলতপুর-শোভাপুর সীমান্তে ২০ জন তরুণের হাতে লাঠি, পোশাক ও অন্যান্য সামগ্রি তুলে দিয়েছে বিএসএফ কর্তারা। এসব তরুণ বিএসএফের পাশাপাশি সীমান্ত পাহারা দিচ্ছে বলে সোমবার কলকাতার আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে।
পত্রিকার খবরে বলা হয়, এক সময় দৌলতপুর থেকে খান্ডোয়া পর্যন্ত সীমান্তে গরু, ফেনসিডিল ও জাল নোট পাচার কাজে দরিদ্র ও পিছিয়ে পড়া ঘরের তরুণদের ব্যবহার করা হত। ৬ মাস ধরে বিএসএফ সীমান্ত এলাকায় সমীক্ষা চালায়। এরপর সীমান্ত পাহারার কাজে স্থানীয় তরুণদের নিয়ে গ্রাম সুরক্ষা কমিটি গড়ে তোলার কাজ শুরু করে। ৫০ জন মহিলাসহ ৬শ’ জন তরুণ তরুণীকে বাছাই করে প্রশিক্ষণের পর সীমান্ত পাহারায় বিএসএফকে সহযোগিতার জন্য তাদের নিয়োগ দেয়া হচ্ছে। পরবর্তীতে এদের মধ্য থেকে বিএসএফ’র শূন্য পদে আত্মীকরণ করা হবে বলে বিএসএফ’র ডিআইজি অমরজিত্ সিং জানিয়েছেন।
