বিভিন্নস্থানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২১
দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের। মধুখালী (ফরিদপুর) মঙ্গলবার ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদের পক্ষ থেকে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৩শ’ মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. শফিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান বাচ্চু। কোটালীপাড়া (গোপালগঞ্জ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । মঙ্গলবার স্বাধীনতা দিবসে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সভায় শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, আওয়ামী কৃষকলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরকার ও গীতিকার কে এম চাঁদ মিয়া। ইসলামপুর (জামালপুর) মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনতা মাঠে ’৭১-এর যুদ্ধাহত ও মুক্তিযোদ্ধা পরিবারদের উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন পুঁথি, অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সাবেক চেয়ারম্যান মানিকুল ইসলাম মানিক। টেকেরহাট (মাদারীপুর ) রাজৈরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা মিলনায়তনে রাজৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আল-আমীন মোল্যা, উপজেলা নির্বাহী অফিসার হায়াত উদ-দৌলা খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোতালেব মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান খান। সৈয়দপুর (নীলফামারী) মঙ্গলবার সৈয়দপুরে স্বাধীনতা ও জাতীয় দিবসে স্থানীয় ছয় বীরাঙ্গনাকে সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড। উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শফিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. এসএম ওবায়দুর রহমান, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাছ আলী সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধা একরামুল হক প্রমুখ। ১২৮ জন মুক্তিযোদ্ধা ২৯ জন মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রীকে স্বাধীনতা ও জাতীয় দিবসে পাঞ্জাবী ও শাড়ি প্রদান করা হয়। ডিমলা (নীলফামারী) নীলফামারী ডিমলায় মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মদ আরিফ। শালিখা (মাগুরা) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে। ডোমার (নীলফামারী) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নীলফামারী ডোমার উপজেলায় দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যলয়ে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান।