সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়া পুলিশ সার্কেলের সহকারি পুলিশ সুপার রুহুল আমিন ছিদ্দিকীকে বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাতকানিয়া সহকারি পুলিশ সুপারকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আর.আর.এফ) বদলি করা হয়েছে।
তার স্থলা বিষিক্ত হচ্ছেন চট্টগ্রাম মেট্ট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারি পুলিশ কমিশনার এ কে এম এমরান ভুঁইয়া।
