পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
ত্রুটিপূর্ণ আয়োজন ও নানা অব্যবস্থাপনার প্রতিবাদে গত মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে ইউএনও বাদল চন্দ্র হালদারের জাতীয় পতাকা উত্তোলনের পর বক্তব্যের শুরুতে কেএম মাধ্যমিক বিদ্যালয় মাঠ ছেড়ে চলে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পাথরঘাটা উপজেলা কমান্ডের উপস্থিত শতাধিক মুক্তিযোদ্ধা। পরে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা সংসদের অফিসে গিয়ে অনুষ্ঠানের সব ত্রুটি- বিচ্যুতির দায়দায়িত্ব গ্রহণ করে দুঃখ প্রকাশ করলেও মুক্তিযোদ্ধারা তাদের অবস্থানে অনড় থাকেন। এসময় বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর সেখানে উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের ডেকে মুক্তিযোদ্ধারা ৪৮ ঘন্টার মধ্যে ইউএনও বাদল চন্দ্র হালদারের বদলির আল্টিমেটামের ঘোষণা দেন।
