বিশ্বনাথে পুলিশের খাতায় ‘পলাতক’ শিবির নেতারা প্রকাশ্য কর্মসূচিতে!

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:২৬
 বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা সিলেটের বিশ্বনাথে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলার আসামি শিবির নেতারা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশের চোখে তারা পলাতক। তারা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন নিয়মিত। একজন সরকারদলীয় নেতার ‘ছত্রচ্ছায়ায়’ তারা নির্বিঘ্নে চলাফেরা ও দলীয় কর্মসূচি পালন করছে এমন অভিযোগ করেছেন সরকারদলীয় আরেক নেতা। তবে অভিযুক্ত নেতা জামায়াত-শিবিরকে শেল্টার দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ২০ মার্চ সিলেটে হরতাল চলাকালে বিশ্বনাথে জামায়াত-শিবির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।