গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ৬ কেজি গান পাউডারসহ রবিউল হাসান মোক্তার (২৮) নামে এক বিএনপি কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট থেকে কাশিয়ানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিউল হাসান মোক্তার নড়াইল জেলার মহিষখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিএনপি কর্মী রবিউল হাসান মোক্তার সোমবার নড়াইল থেকে গান পাউডার নিয়ে ঢাকা নিয়ে যাচ্ছিল।
