সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সদরপুর উপজেলাস্থ চন্দ্রপাড়া পাক দরবার শরীফে সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ নকশাবন্দী মোজাদ্দেদী শাহ চন্দ্রপুরীর আজ ২৯তম ওফাত দিবস। গতকাল বুধবার ওফাত দিবসের কর্মসূচি শুরু হয়। আজ বাদ ফজর বিশেষ মোনাজাত পরিচালনা করবেন গদীনশীন পীর শাহ সুফী কামরুজ্জামান নকশাবন্দী মোজাদ্দেদী।
