চূড়ান্ত হল জিম্বাবুয়ে সফর

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৪৭
বাংলাদেশের জিম্বাবুয়ে সফর সবসময়ই প্রবল উত্তেজনার একটা ব্যাপার। এই সফরে ভালো করার চাপ থাকে, খারাপ করলে সমালোচনা হয়। আরেকটি চ্যালেঞ্জিং এই জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ এপ্রিল মাসে যাচ্ছে; এটা পুরোনো সংবাদ। গতকাল সফরের চূড়ান্ত সুচী প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঠিক একমাস ধরে চলা এই সফরে বাংলাদেশ আগামী মাসের ১২ তারিখ জিম্বাবুয়েতে পৌছাবে। টেস্টের আগে সফরকারীদের কোনো অনুশীলন ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না। ১৭ এপ্রিল থেকে হারারেতে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। ২৫ এপ্রিল থেকে হারারেতেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। মে মাসের ৩, ৫ ও ৮ তারিখে কুইন্স স্পোর্ট ক্লাবে তিনটি ওয়ানডে খেলবে দু দল। একই ভেন্যুতে ১১ ও ১২ মে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।