কেন্দ্রীয় ১৪ দলের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যের সভা আজ

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৫৫
কেন্দ্রীয় ১৪ দলের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে বিএনপি-জামায়াত জোটের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা, লুটপাট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ যে ন্যক্কারজনক কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিরুদ্ধে ভবিষ্যত্ করণীয় নির্ধারণের জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস গতকাল বুধবার রাতে ইত্তেফাককে এ তথ্য জানান।