মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৭ মার্চ ২০১৩, ২১:৫৬
আলহাজ্ব মো. আব্দুর রহমান পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ফজিলা রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবী, দানবীর আলহাজ্ব মো. আব্দুর রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ফজিলা রহমান মহিলা কলেজে স্মরণ সভা ও দোয়া এবং মরহুমের নিজ বাড়ি বালিহারিতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আব্দুল কদ্দুছ আজাদ বীর মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌরসভা ও মোহনগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কদ্দুছ আজাদের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের পরিবার ও আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মায়া রানী রায় একুশে টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জয়দেব রায় এর মাতা মায়া রানী রায়ের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ধর্মীয় প্রার্থনার আয়োজন করা হয়েছে।